পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং প্রদর্শন করে সামাজিক মর্যাদাহানির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খালিদ পারভেজ ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার আমজাদ হোসেন ঝন্টুর ছেলে।
এসআরবি-২ সূত্র জানা গেছে, খালিদ পারভেজের নামে পর্নোগ্রাফির একটা মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। প্রথমে তাকে হাতিরঝিল থানায় দেওয়া হয়েছে, পরবর্তীতে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হবে।
এদিকে, গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আমলী আদালতে মামলাটি করেন মোছা. লাকী আক্তার। পরবর্তীতে ৯ জুলাই মামলাটি এজাহারভুক্ত হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একসঙ্গে সময় কাটান। পরে ১৬ জুন ওই নারীকে না জানিয়ে তাকে তালাক দেন খালিদ। তালাকের পরও তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এতে বলা হয়েছে, প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ জুন সকাল ১০টার দিকে খালিদ নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর গোপন ছবি ও ভিডিও প্রকাশ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন।

বাসায় ডেকে ছবি-ভিডিও ধারণ, ভয় দেখিয়ে টাকা আদায়