রাজধানীতে যুবদল নেতা সজীব আহমেদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে যুবদল নেতা সজীব আহমেদ গ্রেপ্তার
যুবদল নেতা সজীব আহমেদ

রাজধানীর আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো. জিয়াউদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, সন্ধ্যার দিকে তাকে গোয়েন্দা পুলিশের একটি টিম হেফাজতে নেয়। পরে তাকে দিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

তবে কি বিষয়ে তাকে ডিবি কার্যালয় নিয়ে গেছে সে বিষয়টি স্পষ্ট করে বলেননি এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, ডিবি পুলিশের একটি সূত্রে জানা গেছে, আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে চালান করা হবে।

/এসবি/