রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৬৫

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৬৫
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে শুধু মিরপুরেই ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন থানায় ৬৪টি মামলা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত অন্যদের মধ্যে রমনা বিভাগ ৫০ জন, লালবাগ বিভাগ ৭০ জন, ওয়ারী বিভাগ ৯১ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৬৮ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৫৫ জন ও গোয়েন্দা বিভাগে একজন জন রয়েছেন।

অভিযানকালে ২ টি অবিস্ফোরিত ককটেল, ৬ টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন, ৯ বোতল এস্কাফ, ১ টি অটোরিকশা, ২৯ টি মশাল, ১.৭৫ লিটার কেরোসিন, ১১ টি মোবাইলফোন ও নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

/এফআর/