পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
প্রতীকী ছবি

ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত ১০টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

এর আগে, রাত ৮টা ৩০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে, এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

/জেএইচ/