নরসিংদীতে সার কারখানার প্রাক্তন কর্মচারীর বিকৃত মরদেহ উদ্ধার

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভেতরে সীমানা প্রাচীর সংলগ্ন স্থান থেকে এক বৃদ্ধের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম শাজাহান তালুকদার (৭৫)।
আজ রবিবার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পলাশ থানার পুলিশ শাজাহান তালুকদারের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, শাজাহান তালুকদারের বাড়ি বরিশাল জেলায়। তিনি দীর্ঘদিন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় কর্মরত ছিলেন। প্রায় চার বছর আগে চাকরি থেকে অবসরে যান তিনি। এরপর থেকে পলাশ উপজেলার খানপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। তার দুই ছেলের মধ্যে একজন তার সঙ্গে খানপুরে এবং অন্যজন বরিশালে বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শাজাহান তালুকদার তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তার মরদেহে পচন ধরে আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এ ছাড়া তার দুই হাত ও পায়ের আঙুল এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিল। রবিবার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর পাঠায়। পরে দুপুরে পুলিশ সেখানে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, নিহত শাজাহান তালুকদার ওই সার কারখানার প্রাক্তন কর্মচারী। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।