রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৩৪

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, ৯২৫ টি এক হাজার টাকার জাল নোট, ৩টি ককটেল, ৭ টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
আকতার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, মিরপুর বিভাগে ১৪৭ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৫৫ জনও গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

রাজধানীজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪