পলাতক থাকায় চাকরি হারালেন পুলিশের তিন কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
পলাতক থাকায় চাকরি হারালেন পুলিশের তিন কর্মকর্তা
(বাঁ থেকে) এসএম মেহেদী, গোলাম মোস্তফা রাসেল ও মো. রহমত উল্লাহ চৌধুরী। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

পলাতক ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্থায়ীভাবে চাকরি হারিয়েছেন পুলিশের এক সাবেক যুগ্মকমিশনার ও দুই পুলিশ সুপার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে মাধ্যমে তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের সাবেক যুগ্মকমিশনার এসএম মেহেদী হাসান ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এসবের পরও কোনো হাজিরা না দেওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত পুলিশের নারায়ণগঞ্জ জেলার সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল। তিনি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এই অভিযোগে প্রথমে তাকে অস্থায়ী ও পরে স্থায়ী বরখাস্ত করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে গাজীপুর শিল্প পুলিশ-২ এর এসপি মো. রহমত উল্লাহ চৌধুরী ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে পলাতক রয়েছেন। এই কারণে অসদাচরণ ও পলাতক থাকায় তাকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে।

/এফসি/