ফাইনালে ভারতের কাছে হার বাংলাদেশের

ফাইনালে ভারতের কাছে হার বাংলাদেশের
সিজেডএন স্পোর্টস ডেস্ক

প্রথম ১০ মিনিটে ভারতের মেয়েদের সঙ্গে চোখে চোখ রেখে লড়েছে বাংলাদেশ। এরপর ম্যাচ যত গড়িয়েছে, ততই ব্যবধান বাড়িয়েছে ভারত। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশকে ২৮-১৬ গোলে হারিয়েছে ভারত। চার জাতির নারী হ্যান্ডবল টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জিতেছে তারা।
লিগ পর্বেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ দল। তবে লিগ পর্বে নেপাল ও মালদ্বীপকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন সাকিবা-নিশিরা।
ফাইনালে প্রথমার্ধে ১৪-৯ গোলে এগিয়ে ছিল ভারত। শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও আর ম্যাচে ফেরা হয়নি স্বাগতিকদের।
বাংলাদেশের গোলের পথে বড় বাধা হয়ে দাঁড়ান ভারতের গোলকিপার দিকশা কুমারী। একের পর এক আক্রমণ ঠেকিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার পান তিনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ভাওয়ানা শর্মা।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহ বিসিবি একাদশের