হাজারীবাগে লিফট দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

সিজেডএন ডেস্ক

রাজধানীর হাজারীবাগে নিজ বাসার লিফটে দুর্ঘটনায় সুভাষ চন্দ্র পাল (৭৩) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।
রবিবার (৩০ আগস্ট) সকালে হাজারীবাগের টালিঅফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে কৃষ্ণ গোপাল পাল জানান, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলেন তার বাবা। হাঁটা শেষে বাসায় ফিরে লিফটে করে সপ্তম তলায় নিজের ফ্ল্যাটে উঠছিলেন। এ সময় অসাবধানতাবশত লিফটের ভেতরে পড়ে গিয়ে দরজায় মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
হাজারীবাগ থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
সুভাষ চন্দ্র পাল দীর্ঘদিন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে শিক্ষকতা করেছেন। পরে তিনি অবসর নেন।