কেইনের হাতে ব্যালন ডি’অর দেখছেন বায়ার্ন কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কেইনের হাতে ব্যালন ডি’অর দেখছেন বায়ার্ন কোচ
হ্যারি কেইন

ব্যালন ডি’অর নিয়ে হ্যারি কেইনের পক্ষে কথা বলেছেন বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি। ইংলিশ স্ট্রাইকারের পারফরম্যান্স ও ধারাবাহিকতার প্রশংসা করে তিনি বলেছেন, ক্যারিয়ারের শেষ দিকে এই পুরস্কার কেইনের প্রাপ্য।

বুধবার (২১ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেইন। আলফোনসো ডেভিসের গোলে সহায়তার পর পেনাল্টি থেকে নিজেও গোল করেন।

বায়ার্ন কোচের মতে, কেইনের অবদান শুধু গোল করায় সীমাবদ্ধ নয়। দলের প্রয়োজনে কখনো খেলা তৈরি করেন তিনি; এমনকি রক্ষণেও সাহায্য করেন।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩ গোল করেছিলেন কেইন। বায়ার্নের হয়ে জিতেছেন ঘরোয়া শিরোপাও।

ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে কেইন বলেন, ‘আমি চেষ্টা করি এটা নিয়ে না ভাবতে; তবে শত চেষ্টা করলেও মাথায় চলে আসে। চারপাশে সব সময়ই নানান গুঞ্জন ও খবর ছড়াতে থাকে, তাই এসব থেকে দূরে থাকাই ভালো।’

আগামী সোমবার (২৬ অক্টোবর) লন্ডনে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডিঅর বিজয়ীর নাম। পুরস্কারটি জিততে কেইনকে এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকদের অনেকে।

/টিই/