বাসায় ডেকে ছবি-ভিডিও ধারণ, ভয় দেখিয়ে টাকা আদায়

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে বাসা পরিবর্তনের কথা বলে আসবাবপত্র সরানোর সহায়তা চান দুই নারী। তাদের সহায়তা করতে গিয়ে প্রতারণার শিকার হন মো. সামিউল ইসলাম (২৮)। অভিযোগ উঠেছে, কৌশলে একটি বাসায় নিয়ে তাকে আটকে রেখে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে এসব ছবি ও ভিডিও তার স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা আদায় করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. সোহান (২১) ও নার্গিস আক্তার। এ সময় ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
কামরাঙ্গীরচর থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি মো. আকতার হোসেন বলেন, বুধবার দুপুরে দুই অজ্ঞাতনামা নারী বাসা পরিবর্তনের কথা বলে আসবাবপত্র সরানোর সহায়তা চান। তাদের সহায়তা করতে এগিয়ে যান সামিউল ইসলাম। পরে কৌশলে তাকে কৌশিক আহমেদ মন্টুর বাসায় নিয়ে আটকে রেখে ছবি ও ভিডিও ধারণ করা হয়।
তিনি বলেন, এসব ছবি ও ভিডিও তার স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা দাবি করা হয়। এ সময় তাকে মারধর করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বাধ্য করা হয়। পরে ভুক্তভোগীর বড় ভাই থানায় বিষয়টি জানান। এরপর কামরাঙ্গীরচর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সামিউলকে উদ্ধার ও দুজনকে গ্রেফতার করে।
এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জব্দ করা ইলিশ মাদ্রাসার কথা বলে
বাসায় নিয়ে গেলেন শিক্ষক