শিরোনাম

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৩ হাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৩ হাজার
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

বাংলাদেশ পুলিশ বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, অন্যান্য মামলা ও অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ, ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩শ' টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে পিস্তল ১৫৩টি, শুটারগান ৪৮টি, এলজি ৪৫টি, রিভালভার ২৬টি, বন্দুক ১০৮টি, পাইপগান ২৬টি, শটগান ৭টি, রাইফেল ৭টি, এসএমজি ৩টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি রয়েছে।

এতে বলা হয়েছে, অভিযান চলাকালে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ, ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে। এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা ও ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

/এসবি/