ফরিদপুরে থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করার পর সেটি বিস্ফোরিত হয়েছে। একদল দুর্বৃত্ত পাশের একটি ভবন থেকে ককটেলটি নিক্ষেপ করে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের ফরিদ শাহ সড়কে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের ফরিদ শাহ সড়কের কাঠপট্টির পাশের ফরিদপুর পৌর মার্কেটটি তিন তলা। মার্কেটের তৃতীয় তলায় টিনের চাল রয়েছে। মার্কেটের পেছনে কোতোয়ালি থানার দুইতলা ব্যারাক ভবন-২ অবস্থিত। ভবনটির নিচ তলায় থানার বিভিন্ন কাজে দায়িত্ব পালনকারী কয়েকজন উপপরিদর্শক (এসআই) বসেন। উপরের তলায় একটি হলরুম রয়েছে। মার্কেটের উত্তর পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জায়গাটি থানার মূল ফটক থেকে আনুমানিক ৪০ থেকে ৫০ গজ দূরে।
ঘটনার প্রত্যক্ষদর্শী থানার পাশের একটি চায়ের দোকানের মালিক লিটন সাহা বলেন, ‘আমরা হঠাৎ শব্দে আঁতকে উঠি। পরে দোকান থেকে বের হয়ে দেখি, পৌর মার্কেটের থানার মোড়ের পাশ থেকে সাত নম্বর দোকান বরাবর টিনের চালে ধোঁয়া উড়ছে। পরে পুলিশের লোকজন এসে ঘুরে দেখে গেছে।’
ঘটনার সময় থানার আরেক পাশে শহরের মহাকালীর মোড় এলাকায় উপস্থিত ছিলেন যুবদলের ফরিদপুর মহানগর কমিটির সভাপতি বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘বিকট শব্দ শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে মনে হয়েছে সড়কের অপরপাশে গৌড় গোপাল আঙ্গিনা ট্রাস্টের মালিকানাধীন সাত তলা একটি ভবনের কোনো তলা থেকে এই ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা বের করা সম্ভব।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সেখানে বিকট শব্দে হয়েছে। বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।’