তাহসিফ সৌরির মৃত্যু: হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সৌরির মৃত্যুর এক মাস পার হলেও ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হতে পারেনি তদন্ত সংস্থা। এটি হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা-এমন তিনটি সম্ভাবনাকে সামনে রেখে তদন্ত চালাচ্ছে নৌ পুলিশ। এ পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চারটি গুরুত্বপূর্ণ স্থানের তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন না পাওয়ায় মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
তাহসিফ সৌরির হত্যা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন আহমেদ শাহরিয়ার দীপ (২৩) এবং তার পূর্বপরিচিত এক তরুণী। তবে তাদের গ্রেপ্তারের পরও তাহসিফের মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা এখনো উদ্ঘাটন করা সম্ভব হয় নি।
মামলার তদন্ত তদারকি করছেন নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. রেজাউল করিম।
তিনি জানিয়েছেন, হত্যাকাণ্ড, আত্মহত্যা ও দুর্ঘটনা-কোনো সম্ভাবনাকেই বাদ দিয়ে তদন্ত করা হচ্ছে না। সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্তের বিস্তারিত জানানো হবে। এরপর আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে তাহসিফ কোথায় কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে ছিলেন এবং সেসব স্থানে কী ঘটেছিলো, তা পুনর্গঠনের চেষ্টা করছেন তদন্তকারীরা। এ জন্য উত্তরার বাসা, একটি হোটেল, একটি বার এবং তুরাগ নদের তীরবর্তী টঙ্গীর মাজার রোড বস্তি এলাকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব স্থানে অবস্থানকারী ব্যক্তিদের বক্তব্যের সঙ্গে প্রাপ্ত তথ্য-প্রমাণ ও অন্যান্য পারিপার্শ্বিক বিষয় মিলিয়ে দেখা হচ্ছে।
এদিকে, লাশ উদ্ধারের পর প্রস্তুত করা সুরতহাল প্রতিবেদনে তাহসিফের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ রয়েছে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ সময় পাকস্থলী, লিভার, কিডনি ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট পরীক্ষার ফল পাওয়ার পর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে।
তদন্তকারীদের ধারণা, ওই প্রতিবেদন মৃত্যুর কারণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুধু ঘটনাস্থল বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যেই সীমাবদ্ধ নেই তদন্ত। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্য এবং টেলিভিশনের টকশোতে আলোচিত বিষয়গুলোও খতিয়ে দেখছে নৌ পুলিশ।
তদন্ত কর্মকর্তাদের মতে, এসব বক্তব্যের মধ্যেও ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সূত্র বা তথ্য থাকতে পারে। এ বিষয়ে কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিচ্ছিন্ন কোনো তথ্য কিংবা কারও বক্তব্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে চান না তারা। প্রত্যেকের বক্তব্য, তাহসিফের চলাচলের ধারাবাহিকতা, উদ্ধার-সংক্রান্ত তথ্য এবং পারিপার্শ্বিক পরিস্থিতি সমন্বিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে। সবকিছু যাচাই-বাছাই শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
তদন্তে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পে অবস্থিত নিজেদের বাসার নিচ থেকে দীপের মোটরসাইকেলে করে বের হন তাহসিফ। পরে পূর্বপরিচিত এক তরুণীকে সঙ্গে নিয়ে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান। সেখানে দীপও উপস্থিত ছিলেন।
পরদিন ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে উত্তরখান থানার রাজবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদে এক ব্যক্তির মরদেহ ভাসতে থাকার খবর পায় নৌ পুলিশ। পরে মরদেহের পায়জামার পকেটে থাকা আইফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়। তিনি ছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি।
মরদেহ উদ্ধারের পর হত্যা মামলা, একাধিক ব্যক্তির গ্রেপ্তার এবং নানা তথ্য সামনে এলেও এখনো পরিষ্কার হয়নি তাহসিফের শেষ সময়ের ঘটনাপ্রবাহ। ফলে ময়নাতদন্তের চূড়ান্ত ফল এবং তদন্তে সংগৃহীত তথ্য-প্রমাণের সমন্বিত বিশ্লেষণের দিকেই এখন তাকিয়ে আছে সংশ্লিষ্টরা।

রিমান্ড শেষে কারাগারে তাহসিফ সৌরির ‘বন্ধু’ দীপ