শিরোনাম

রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৭০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৭০
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিমকার্ড ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগে ১৮ জন, ওয়ারীতে ৫৯ জন, মতিঝিলে ৫৪ জন, তেজগাঁওয়ে ৪৩ জন, মিরপুরে ৯১ জন, গুলশানে ৩১ জন, উত্তরায় ৩২ জন এবং গোয়েন্দা বিভাগ ৮ জন রয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এসবি/