শিরোনাম

যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিলো ইরান

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিলো ইরান
হিমার্স ক্ষেপণাস্ত্র

কুয়েতে মার্কিন সেনাঘাঁটির একাধিক হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংসের দাবি করেছে ইরান।

রবিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১২ জুলাই) ‘নির্ভুল ড্রোন অপারাশনের’ মাধ্যমে কুয়েতে মার্কিন ঘাঁটির কয়েকটি হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংস করা হয়েছে। ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য এই লাঞ্চার গুলো প্রস্তুত করা হচ্ছিল বলেও দাবি করেছে আইআরজিসি।

ইরানের এই ড্রোন হামলা নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

উল্লেখ্য, হিমার্স বা ‘হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম’ হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি হালকা, ট্রাক-মাউন্টেড এবং অত্যন্ত নির্ভুল বহুমুখী (মাল্টিপল) রকেট লঞ্চার ব্যবস্থা।

একটি ৫টন ট্রাকের চেসিসের উপর বসানো এই হালকা সিস্টেমটি 'শুট-অ্যান্ড-স্কুট' (গুলি করো এবং পালাও) কৌশলে পারদর্শী এবং মাত্র ৩ মিনিটে লক্ষ্যবস্তুতে আঘাত হেনে শত্রু রাডারের নজরে আসার আগেই নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম।

হিমার্স থেকে নিক্ষিপ্ত রকেট কিংবা ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

/এসবি/