রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২৫

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২৫
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে শুধু মিরপুরেই ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত অন্যদের মধ্যে তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজন ও এসআরইউ বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা, ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা ও ৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্যের পাশাপাশি একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন ও ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫২৫ জনকে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

/এফআর/