জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত মো. খলিলুর রহমান শান্ত

রাজধানীর উত্তরখান থানাধীন ময়নারটেক বাজার এলাকা থেকে জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মো. খলিলুর রহমান শান্তকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল ময়নার টেক বাজার এলাকায় অভিযান চালিয়ে শান্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শান্ত কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিকলীগের উত্তরখান থানা শাখার সহসভাপতি।

ডিএমপি জানায়, খলিলুর রহমান শান্তর বিরুদ্ধে উত্তরা পশ্চিম ও উত্তরখান থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরকদ্রব্য, মারধর, চুরি, চাঁদাবাজি ও নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

/এফআর/