মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু নভেম্বরে, খরচ পড়বে কত?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু নভেম্বরে, খরচ পড়বে কত?
প্রতীকী ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহেই মালয়েশিয়াগামী কর্মীদের ফ্লাইট শুরু হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হবে। সরকারি ব্যবস্থাপনায় একজন কর্মীর মালয়েশিয়া যেতে ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হতে পারে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নুরুল হক বলেন, ‘দু-চার দিন পরে মেডিকেল করার পরেই কর্মীরা যেতে পারবে। নভেম্বর এক তারিখ বা নভেম্বরের প্রথম সপ্তাহে আমরা বলতে পারি যে ফ্লাইট উইল স্টার্ট।’

তিনি বলেন, ‘মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অনুমোদিত মেডিকেল পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা দেওয়া হবে। মালয়েশিয়ার কর্তৃপক্ষও তাদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করবে। মেডিকেল পরীক্ষার খরচও আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া নভেম্বরের মধ্যে পুরোপুরি চালু হবে বলে আশা করা হচ্ছে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বোয়েসেল থেকে আমরা আলাপ-আলোচনা করে দেখলাম, রকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠাতে ১ লাখ ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মতো খরচ পারে।’

বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর খরচও হিসাব করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

/এসবি/