জিয়াউর রহমানকে গুলি করেছিলেন মতিউর, এর আগে চট্টগ্রামে গিয়েছিলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান গুলি করেছিলেন বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। একই সঙ্গে জিয়াউর রহমান হত্যার আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে চট্টগ্রামে গিয়েছিলেন বলেও জানান তিনি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে এসব কথা বলেন মোজাফফর হোসেন। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান হত্যার শিকার হন। ওই বছরের ২৮ মে হেলিকপ্টারে চট্টগ্রামে গিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। এটিও জিজ্ঞাসাবাদে মোজাফফর স্বীকার করেছেন।

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, জুলাই হত্যাকাণ্ডের বিষয়েও মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান প্রসিকিউটর তানভীর হাসান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফর হোসেন গ্রেপ্তার আছেন। গত ২৩ জুলাই তাকে দুইদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
তানভীর হাসান আরও বলেন, আগামীকাল সোমবার আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।