
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

বর্তমান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বুধবার (১৫ এপ্রিল) একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রসিকিউশনের প্রধান হিসেবে ছিলেন বলে তাজুল ইসলামের বক্তব্য নেওয়া হবে।

এ ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।