শিরোনাম

নাহিদের রিট খারিজ, নির্বাচন করতে বাধা নেই বিএনপির কাইয়ুমের

আদালত সংবাদদাতা
নাহিদের রিট খারিজ, নির্বাচন করতে বাধা নেই বিএনপির কাইয়ুমের
নাহিদ ইসলাম ও এম এ কাইয়ুম। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণার সিদ্ধান্ত বহাল রয়েছে। ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে একই আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হাই কোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। অন্যদিকে ড. এম এ কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হাইকোর্টে রিটটি দায়ের করেন।

রিট আবেদনে এম এ কাইয়ুমের বিরুদ্ধে ‘প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ এবং নির্বাচনি হলফনামায় সেই তথ্য ‘গোপনের’ অভিযোগে আনা হয়। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়।

নাহিদ ইসলামের পক্ষে এই রিট দায়ের করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী।

/এফসি/