শিরোনাম

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা
হাইকোর্ট

আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তথ্য গোপন করে হাইকোর্টে মামলা করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে জরিমানার অর্থ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ব্যয় করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কোম্পানি একই বিষয়ে আগে হাইকোর্টে রিট করে আদেশ পেলেও, সেই আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছিলেন। এরপরও তারা নিম্ন আদালতে নতুন মামলা করে এবং হাইকোর্টে স্থগিত আদেশ চান। যা সরাসরি প্রতারণা। বিষয়টি রাষ্ট্রপক্ষ আদালতের নজরে আনে। পরে রিটকারী প্রতিষ্ঠানের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তাদের দাবি, আগের মামলার তথ্য তাদের জানানো হয়নি।

তিনি আরও বলেন, ‘আদালত সন্তুষ্ট না হওয়ায় সংশ্লিষ্ট কোম্পানিকে এক মাসের মধ্যে ৫ কোটি টাকা সুপ্রিম কোর্টে জমা দিতে নির্দেশ দিয়েছেন। আদালত আরও নির্দেশ দেন, এই অর্থ জুলাই গণআন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে।’

/এফআর/