শিরোনাম

গুলশান লেকের দূষণ বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গুলশান লেকের দূষণ বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর
গুলশান লেক পরিদর্শনে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরসহ অন্যরা

রাজধানীর গুলশান লেকের দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। বুধবার (২৯ জুলাই) গুলশান-২-এর ১৮ নম্বর সড়কসংলগ্ন লেক এলাকা পরিদর্শনকালে এ নির্দেশনা দেন তিনি।

এদিন সকালে গুলশান লেক পরিদর্শনে গেলে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কালাচাঁদপুর এলাকায় গুলশান লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সেখানে স্থাপিতব্য স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

পরবর্তীতে মহাখালীতে রাজউকের ইউআরপি ভবন পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

এসময় তাদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনসেবামুখী মনোভাব নিয়ে কাজ করার নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তুলতে সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

/এফআর/