৪ দিনের রিমান্ডে সাবেক এমপি রুহী

৪ দিনের রিমান্ডে সাবেক এমপি রুহী
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে রাজু আহমেদ হত্যা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।
এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার রিমান্ড বাতিলের সঙ্গে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, জিজ্ঞাসাবাদের জন্য রুহীর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম কবির। গত ৩০ সেপ্টেম্বর ওই আবেদন করা হলেও আসামিকে আদালতে হাজির করে শুনানির জন্য ৬ অক্টোবর দিন ঠিক করা হয়েছিলো।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল দেখছিলেন জননী কুরিয়ার সার্ভিসের কর্মী রাজু আহমেদ। ওই সময় আন্দোলন প্রতিহত করতে গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রাজু আহমেদ মারা যান।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে রুহীকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
২০২৪ সালের ২৭ আগস্ট মোহাম্মদপুর থানায় রাজু হত্যার মামলা করা হয়। মামলায় আন্দোলন চলাকালে আসামিদের বিরুদ্ধে গুলিবর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার 