রামিসা হত্যা মামলা: যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন

নিজস্ব প্রতিবেদক

এ বছরের ১৯ মে মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তারা। সেই আপিলের রায় আজ দিয়েছেন আদালত। হাইকোর্টের রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও খালাস পেয়েছেন স্বপ্না।
এই রায়ের পর অনেকেরই প্রশ্ন, স্বপ্না কী কররণে খালাস পেলেন! এমনকি সিটিজেন জার্নাল টোয়েন্টিফোরে অনেকে প্রশ্ন করেও এ বিষয়ে জানতে চেয়েছেন। এই প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে।
এই আইনের ৯(২) ও ৩০ ধারায় সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছিলেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আইনের ৯ (২) ধারায় ধর্ষণ বা ধর্ষণ-পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে নারী বা শিশুর মৃত্যু হলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। আইনের ৩০ ধারায় অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তির বিষয়েও বলা আছে।
এ দুটি বিধান উল্লেখ করে ঘোষিত রায়ে হাইকোর্ট বলেছেন, ট্রাইব্যুনালের বিচারক স্বপ্না খাতুনকে ৯ (২) ও ৩০ ধারায় দণ্ড দিয়েছেন। ৯ (২) ধারায় অপরাধ সংঘটিত হয়েছে। একজন নারীর পক্ষে আট বছরের শিশুকে ধর্ষণের ক্ষেত্রে তার স্বামীকে সহযোগিতা করা অসম্ভব।
অন্যবিধ কার্যকলাপের বিষয়ে সোহেল রানা নিজেকে সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বপ্না খাতুন ধর্ষণ ও হত্যা কিংবা অন্য কার্যকলাপে তাকে কোনোভাবে সহায়তা করেছেন বলে স্বীকারোক্তিতে একটি শব্দও বলেননি সোহেল রানা।
ঘটনার সময় রাত প্রায় ১১টার দিকে স্বপ্না খাতুন কক্ষের ভেতরে থাকলেও ৯ (২) ধারার সঙ্গে ৩০ ধারা মিলিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করা কঠিন বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। রায়ে আদালত বলেন, ‘মূল অপরাধীকে (সোহেল রানা) অপরাধ সংঘটনে তিনি সহযোগিতা করেছেন বলে অ্যাটর্নি জেনারেলের দেওয়া বক্তব্য গ্রহণ করছি না।’
ঘোষিত রায়ে বলা হয়, দেখা যায় ট্রাইব্যুনাল স্বপ্না খাতুনকে দণ্ডবিধির ২০১ ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন। তবে ২০১ ধারায় দণ্ড দেওয়া হয়নি। তাকে ৯ (২) ও ৩০ ধারায় দণ্ড আরোপ করা হয়।
দণ্ডবিধির ২০১ ধারা উল্লেখ করে রায়ে বলা হয়, বিধানটি স্বপ্না খাতুনের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার ভিত্তি পাওয়া যায়নি। এ ক্ষেত্রে উদ্দেশ্য বলতে অপরাধের আলামত-প্রমাণ উধাও করার উদ্দেশ্য বোঝানো হয়েছে। স্বপ্না খাতুনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ, এমনকি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এ ধরনের কোনো অভিযোগ আসেনি।
স্বপ্না খাতুনের ক্ষেত্রে ডেথ রেফারেন্স নাকচ এবং তার করা জেল আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হলো।