রামিসার মা এখনো বিপর্যস্ত, আদালতের রায়ে ‘শকড’ বাবা

নিজস্ব প্রতিবেদক

মায়াময় চেহারার রামিসার নিষ্পাপ হাসিমাখা মুখটা এখনো ভেসে ওঠে তার মায়ের চোখে। রামিসার মা পারভীন আক্তার ছোট্ট মেয়েটিকে বুকে টেনে নিতে দুহাত বাড়িয়ে দেন। কিন্তু খানিক পরই বুঝতে পারেন তার আদরের রামিসা আর নেই। আর কোনোদিন ফিরবে না তার বুকে। রামিসার মায়ের বুকটা হাহাকার করে ওঠে, বুকটা বড় শূন্য মনে হয় তার কাছে। তখন আর কিছু ভালো লাগে না পারভীনের। কেমন যেন হয়ে যান তিনি। এ জগতে আর থাকেন না।
রামিসার মায়ের চোখের সামনে তখন ভেসে ওঠে ছোপ ছোপ রক্তের দাগ, কষ্টে কুকড়ে যাওয়া ছোট্ট রামিসার মুখ। পারভীনের চোখের সামনে আরও ভেসে ওঠে বিকৃত দুটি মানুষের মুখ– সোহেল রানা ও স্বপ্না খাতুন। রামিসার মা তখন কাঁদেন; কখনো অঝর ধারায়, কখনো আবার গুমড়ে গুমড়ে।
গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর আট বছরের রামিসাকে হত্যা করে ঘাতক সোহেল রানা। এরপর গুম করার উদ্দেশে রামিসার মরদেহ টুকরো টুকরো করার চেষ্টা করে সে। আর সোহেল রানার এই অপকর্মে সহায়তা করে তার স্ত্রী স্বপ্না খাতুন। সেই থেকেই রামিসার মা ট্রমা আক্রান্ত। এর মধ্যেই আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার রায় দিয়েছেন হাইকোর্ট। কিন্তু মুক্তি দিয়েছেন স্বপ্নাকে।
আজকের এই রায় নিয়ে সিটিজেন জার্নালের কথা হয় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার সঙ্গে। শুরুতে বেশ কয়েকবার মোবাইল ফোন আর হোয়াটসঅ্যাপে কল করেও সাড়া পাওয়া যাচ্ছিল না হান্নান মোল্লার দিক থেকে। পরে নিজে থেকেই এই প্রতিবেদকে ফোন দেন রামিসার বাবা। কুশল বিনিময়ের পর রায়ের কথা তুলতেই তিনি বলেন, ‘আমি আসলে কারও ফোনই ধরছি না। আপনি হয়তো বুঝতে পারছেন না। রিয়েলি আই অ্যাম শকড... এক কথাই আপনাকে আমি বুজায়া দিলাম।’
হান্নান মোল্লা এরপর বলতে থাকেন, ‘সারা বাংলাদেশের মানুষেরই একটা আকাঙ্ক্ষা ছিল (দুই আসামিরই মৃত্যুদণ্ড বহাল থাকবে)। এইটা যেহেতু সেটা হয় নাই, একটু তো খারাপ লাগছে নিশ্চয়ই। সেখান থেকেই আমি কোনো কল রিসিভ করছি না। রিয়েলি এক কথায় উত্তর দিলাম– আই অ্যাম শকড।’
মোবাইল ফোনে কথা বললেও হান্নান মোল্লার কণ্ঠ শুনে স্পষ্টই বোঝা যাচ্ছিল, তার হৃদয় ভেঙে যাচ্ছে। একটা পর্যায়ে তিনি কাঁদো কাঁদো সুরে জানালেন, রামিসার মায়ের অবস্থা খুব একটা ভালো নয়, এখনো তিনি ট্রমায় আছেন, ‘ও (রামিসার মা) এখনো ট্রমার মধ্যে আছে। আমি চেষ্টা করি ওকে ট্রমা থেকে বের করে আনতে। রামিসার কথা মনে পড়লেই ও যেন কেমন হয়ে যায়। আর মনে তো সব সময়ই পড়ে। আমি ওকে সাইকোলজিস্ট দেখাচ্ছি, ওষুধ খাওয়ানোর মধ্যেই আছি। আমি চেষ্টা করি ওই ট্রমা থেকে বের করে ওকে অন্য একটা জগতে রাখতে।’
শুধু মা-ই নন, রামিসার বড় বোনও এখনো মানসিকভাবে বিপর্যস্ত বলে জানালেন হান্নান মোল্লা, ‘আমি আমার পরিবারটাকে নিয়ে খুব এলোমেলো অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি। আমার বড় মেয়েও মানসিকভাবে বিপর্যস্ত। ওর পরীক্ষা, কিন্তু পরীক্ষা কী দেবে আর কী লিখবে; জানি না। আমি নিজেও বিপর্যস্ত। কিন্তু কী করবো, আমি হাল ছেড়ে দিলে তো সব শেষ হয়ে যাবে। দোয়া করবেন যেন আমরা এই অবস্থা কাটায়ে উঠতে পারি।’
রামিসার হত্যাকারীদের যথার্থ শাস্তি হলে হয়তো কিছুটা হলেও মানসিক শান্তি পাবেন হান্নান মোল্লা। কিন্তু একজনকে তো মুক্তি দিয়ে দিলেন আদালত। রামিসার বাবা কি এই রায়ের বিরুদ্ধে আপিল করেবন? এ প্রশ্নের উত্তরে হান্নান মোল্লার উত্তর ছিল এ রকম, ‘সময় নেব, আমি একটু সময় নেব। আগে একটু জানবো, বুঝবো, তারপর মন্তব্য করব। আমি এত দ্রুত মন্তব্য করতে চাচ্ছি না। আমি একটু সময় নেব। সময় আছে ৩০ দিন, আমি একটু রায়ের কপিটা দেখব, তারপরে কাছের মানুষ এবং আইনজীবীদের সঙ্গে শলা-পরামর্শ করবো। এরপর সিদ্ধান্ত নেব।’