যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না

আদালত সংবাদদাতা

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেও বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের প্রমাণ মিলেছে। এ ছাড়া আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি যে সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত ছিল, তা প্রমাণিত হয়েছে। রামিসাকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে উল্লেখ করে আদালত বলেন, এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দেওয়ার বিষয়ে হাইকোর্ট বলেন, আসামি সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় স্ত্রী স্বপ্না সহযোগিতা করেছেন– এমন কোনো তথ্য দেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হলো।
এদিকে রায় ঘোষণা শেষে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, সোহেল রানা গ্রেপ্তারের পর দোষ স্বীকার করে যে জবানবন্দি দিয়েছেন, তা আদালত আমলে নিয়ে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।
তিনি বলেন, সোহেল রানা রামিসাকে বাথরুমের মধ্যে নিয়ে ধর্ষণ করে এবং অত্যন্ত পৈশাচিকভাবে হত্যা করে। এমন নির্মম হত্যাকাণ্ড যে তার মাথাটি বিচ্ছিন্ন করে বালতির মধ্যে রাখা হয়, আর শরীরকে রাখা হয় খাটের নিচে। তার দুই হাত প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং যৌনাঙ্গ ছুরি দিয়ে কেটে ক্ষতবিক্ষত করা হয়।
তিনি আরও বলেন, সোহেল নানা নিজেই গ্রেপ্তারের পরে ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে পুরা ঘটনা স্বীকার করেছেন।
স্বপ্না খাতুনের ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মূল অপরাধটি হচ্ছে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যাকাণ্ড ঘটানো। সোহেল রানা জবনবন্দিতে নিজেকে সম্পৃক্ত করা ছাড়া স্বপ্না খাতুনের কোনো সম্পৃক্ততা উল্লেখ করেনি। আদালতে এ-ও বলেছেন, কোনো একটা ধর্ষণ কাজে একজন নারী তার স্বামীকে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। আদালতে যারা সাক্ষী দিয়েছেন তাদের সাক্ষ্য থেকে প্রমাণিত হয় স্বপ্না খাতুন তার স্বামীকে বাঁচানোর জন্যে তিনতলার গ্রিল কেটে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। কিন্তু মূল যে অভিযোগ এবং মূল যে অপরাধ ধর্ষণ এবং হত্যা তার সঙ্গে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার প্রমাণ হয়নি। এই বিবেচনায় আদালত স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রামিসার বাবা বদুল হান্নান মোল্লা। আসামি স্বপ্না খাতুনের বেকসুর খালাসের বিষয়ে তিনি বলেন, এখন মাত্র রায়টা হলো। এ বিষয়ে স্যারের (আইনজীবীর) সঙ্গে বসব। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তীতে আমার সিদ্ধান্তের বিষয়ে জানাবো।
মামলার নথিপত্র অনুযায়ী, রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনা আড়াল করতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুর আর্তনাদ শুনতে পেলেও তা যে তার নিজের সন্তানের, সেটি তখন বুঝতে পারেননি। পরে পাশের ওই ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না খাতুনকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গত ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ২ জুন মাত্র এক দিনেই সম্পন্ন হয় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন ট্রাইব্যুনাল রায় দেন। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস 