হত্যা মামলায় সাবেক এমপি আরজু কারাগারে

হত্যা মামলায় সাবেক এমপি আরজু কারাগারে
নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ হত্যা মামলায় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।
এদিন, আজিজুল হক আরজুকে আদালত হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক আরজুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে আজিজুল হক আরজুকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়িতে জননী কুরিয়ার সার্ভিসের পাশের একটি অ্যাপার্টমেন্টের সামনে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। ওই সময় কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ তার কর্মস্থল জননী কুরিয়ার সার্ভিস থেকে বের হয়ে মিছিল দেখছিলেন।
বিকাল সাড়ে ৪টার দিকে ম্যানেজার শাহাদাত জানতে পারেন, রাজু গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। স্থানীয় লোকজন রাজুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাজুর বাবা ২০২৪ সালের ২৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: কারাগারে ৯ আসামি 