শিরোনাম

৭ জনের ফাঁসির রায়: আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আদালত সংবাদদাতা
আদালত সংবাদদাতা
৭ জনের ফাঁসির রায়: আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’
সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনে অ্যাডভোকেট লাউঞ্জের সামনে আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির রায়ে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের অ্যাডভোকেট লাউঞ্জের সামনে একদল আওয়ামীপন্থি আইনজীবী জড়ো হয়ে এই প্রতিবাদ জানান।

এসময় আইনজীবীদের কেউ সম্মিলিত কোনো স্লোগান দেননি। তবে কয়েকজনকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে শোনা যায়।

প্রতিবাদকারী আইনজীবী শেখ গোলাম কিবরিয়া জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের প্রতিবাদ জানাতেই তারা সেখানে জড়ো হয়েছিলেন।

এদিন জুলাই গণঅভ্যুত্থানে ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অন্যরা হলেন– আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিভিন্ন অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

/এফসি/