শিরোনাম

টাঙ্গাইলে বাঁশবোঝাই ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল সংবাদদাতা
টাঙ্গাইলে বাঁশবোঝাই ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
দুর্ঘটনাকবলিত মুরগিবাহী পিকআপ।

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া ঘোনারচালা এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। ভোর ৪টার দিকে ঢাকাগামী দ্রুতগতির একটি মুরগিবাহী পিকআপ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সখিপুর থানা পুলিশ। তারা নিহতদের মরদেহ উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, নিহতদের পরিচয় শনাক্ত এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

/এফআর/