টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে বট-পাকুড়ের বিয়ে, ৫ শতাধিক অতিথির মধ্যাহ্নভোজ

সিটিজেন জার্নাল ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে এক দারুণ উৎসবমুখর পরিবেশে বট-পাকুড়ের বিয়ে হয়েছে। সানাইয়ের সুর আর গ্রামের মানুষের আনন্দে পুরো এলাকা মেতে উঠেছিল। পাকুড়গাছের গোড়া থেকে প্রায় চার ফুট উঁচুতে ধুতি, গায়ে গামছা, মাথায় টোপর আর ডালে ঝোলানো ছাতা দেখে মনে হচ্ছিল বর দাঁড়িয়ে আছে। ঠিক পাশেই বটগাছে একই উচ্চতায় হলুদ শাড়ি ও লাল ব্লাউজ পরানো হয়। ঘোমটার আড়ালে সিঁদুর আর গাঁদা ফুলের মালায় সাজানো বর-কনের এ রূপ দেখতে ভিড় জমান শত শত মানুষ। বিয়ে উপলক্ষে ৫ শতাধিক অতিথিকে সবজি-খিচুড়ি আর পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।
স্থানীয়দের মতে, রুহিৎপুরে প্রায় ২০০ বছরের পুরোনো একটি বট ও একটি পাকুড়গাছ পাশাপাশি ছিল। ২০২৩ সালের অক্টোবরে ঝড়ে গাছ দুটি ভেঙে পড়ে। সেই পুরোনো স্মৃতি বাঁচিয়ে রাখতে লোকজন পাশে নতুন করে একটি বট ও একটি পাকুড়ের চারা লাগান। গত তিন বছরে গাছ দুটি বেশ বড় হয়ে উঠলে গ্রামের মুরব্বিরা এগুলোর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পাকুড়গাছের নাম রাখা হয় তীর্থ শিকদার, যার বাবা গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদার (৫০)। আর বটগাছের নাম শুক্লা সরকার, যার বাবা একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকার (৭১)। ফেসবুক ও মাইকিংয়ের মাধ্যমে সবাইকে দাওয়াত দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মূল বিয়ের পর শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বউভাত ও বাসী বিয়ের আয়োজন চলে। দুপুরের দিকে বাদ্যযন্ত্র নিয়ে প্রতীকী গাছ দুটিকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা রুহিৎপুর, ভাতগ্রাম ও বাগজান গ্রাম ঘুরে আবার বটতলায় এসে শেষ হয়। পথে পুকুর থেকে কলসি ভরে পানি এনে গঙ্গাবরণের রীতি পালন করেন বটগাছ শুক্লা সরকারের বড় ভাই শিশির সরকারের স্ত্রী কৃষ্ণা কাবেরী। এরপর পুরোহিত মন্তোষ গোস্বামীর মন্ত্রপাঠ ও শুভদৃষ্টির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। গ্রামের দুই নারী প্রতীকী গাছ কোলে নিয়ে আঁচল বেঁধে পাকা বেষ্টনীর চারপাশে সাত পাকে ঘোরেন, আর পেছনে নেচে-গেয়ে মাতিয়ে রাখেন অন্যরা। হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই এ আনন্দ ভাগাভাগি করেন।
কনের বাবা বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকার টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিকী কলেজের সাবেক উপাধ্যক্ষ। ১৯৯৬ সালে তার ছয় বছরের মেয়ে শুক্লা সরকার সুমি মারা যান। সেই শোক ভুলতেই তিনি বটগাছটির বাবা হয়েছেন বলে জানান। অন্যদিকে গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানায় কর্মরত বরের বাবা চিত্ত রঞ্জন শিকদারের দুই মেয়ে রয়েছে। গাছটিকে ছেলে হিসেবে পেয়ে ছেলের অভাব কিছুটা হলেও ঘুচবে বলে মনে করেন তিনি। উভয় পক্ষই জানিয়েছেন, বিয়েতে কোনো যৌতুক নেই এবং এই সম্পর্ক আজীবন থাকবে।
কনের ভাবি কৃষ্ণা কাবেরী বলেন, ‘এটা আমাদের গ্রামের প্রচলিত প্রথা হলেও দুই ফ্যামিলির সঙ্গে যে সম্পর্কের সূচনা হলো, তা ভবিষ্যতেও আমরা মেইনটেইন করে চলব।’ বটগাছের নাতি শীর্ষ সরকার জানায়, ‘কনে বটগাছ শুক্লা সরকার আমার ফুফু। আমরা বৃহস্পতিবার রাতে যখন বিয়ে হয় তখন বরপক্ষের গেট আটকিয়ে দিয়েছিলাম। তারা আমাদের ৫০০ টাকা দিয়েছিল। অনেক মজা করেছি আমরা।’ আর চিত্ত রঞ্জন শিকদারের বোন দিপীকা শিকদার বলেন, ‘আমাদের কোনো ভাই নেই। আমরা দুই বোন। আমাদের ভাই থাকলে যে রকম মজা করত, ঠিক সেই রকমই মজা করছি। গ্রামের সবাই আমাদের উৎসাহ দিচ্ছেন।’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন