টাঙ্গাইলে রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ

টাঙ্গাইল সংবাদদাতা
টাঙ্গাইল সংবাদদাতা
টাঙ্গাইলে রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ
টাঙ্গাইলে রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রাতের আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার পাশে এ ঘটনা ঘটে। একই সময় গোড়াই-হাঁটুভাঙা সড়কের ওভারব্রিজ থেকে নিচে কয়েকটি পেট্রলবোমা বিস্ফোরণ করা হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এসব নাশকতা ঘটানো হয়েছে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, রাতে প্রথমে গোড়াই হাইওয়ে থানার পাশে জুলাই আন্দোলনে শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর কয়েক মিনিট পর ঐ এলাকার হাটুভাঙ্গা ওভারব্রিজের নিচে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পরপরই পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই শহীদ স্মৃতি স্তম্ভ পুড়ে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি , রাতের অন্ধকারে চলন্ত যানবাহন থেকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

/এফআর/