শিরোনাম

শাহজালালে ওরস শুরু, গরু-গিলাফ উপহার দিলেন প্রধানমন্ত্রী

সিলেট সংবাদদাতা
শাহজালালে ওরস শুরু, গরু-গিলাফ উপহার দিলেন প্রধানমন্ত্রী
মাজারে নিয়ে যাওয়া হচ্ছে গিলাফ। ছবি: সংবাদদাতা

গিলাফ বদলানোর মধ্য দিয়ে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ওরসের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে থেকে ভক্ত-আশেকানরা দলে দলে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগান দিয়ে মাজারে প্রবেশ করেন। শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ওরস।

ওরসকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মাজার এলাকায় মানুষের প্রচুর ভিড়।

এদিকে, ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসাবে পাঠানো হয়েছে একটি গরু ও গিলাফ। এই উপহার মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সোমবার বিকালে তিনি মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ওরস উপলক্ষে গরু ও গিলাফও পাঠানো হয়েছে। আমি তার প্রতিনিধি হিসেবে গিলাফ মাজারে ছড়িয়েছি।

/এসআর/