শিরোনাম

আজ টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সুনামগঞ্জ সংবাদদাতা
আজ টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আজ টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নতুন পোল স্থাপন কাজের জন্য সুনামগঞ্জ দপ্তরের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুনামগঞ্জের ১৩২/৩৩কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের টাওয়ার খুঁটির গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষয় হয়ে যাওয়াতে বুধবার নতুন পোল (কালীপুর হাওরে) স্থাপন করা হবে। এজন্য বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ দপ্তরের বিক্রয় ও বিতরণ বিভাগ আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বিভাগ।

/জেএইচ/