শিরোনাম

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জের যেসব এলাকায়

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ সংবাদদাতা
টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জের যেসব এলাকায়
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে সুনামগঞ্জের কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৪ আগস্ট) বিকালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বিউবো জানায়, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ স্থগিত থাকবে।

বিউবোর সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমাদ বলেন, গ্রাহকদের সাময়িক ভোগান্তি হতে পারে। এ সাময়িক অসুবিধার জন্য বিউবো সুনামগঞ্জ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। কাজ শেষে বিকেল ৪টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

/এফআর/