বাউল সম্রাট শাহ আবদুল করিম স্মরণে লোক উৎসব শুরু

সুনামগঞ্জ সংবাদদাতা

বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোক উৎসব। শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৫টায় দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জানা গেছে, প্রতি বছর শাহ আবদুল করিমের বাড়ির পাশের কালনী নদীর তীরে এই উৎসবের আয়োজন করে শাহ আবদুল করিম পরিষদ। করিমের জীবনদর্শন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়।
পরিষদের সভাপতি ও শাহ আবদুল করিমের ছেলে বাউল শাহ নূর জালাল বলেন, এবার উৎসবে জেলা প্রশাসন পৃষ্ঠপোষকতা করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, লেখক-গবেষক, জনপ্রতিনিধি ও সংগীতশিল্পীরা উপস্থিত থাকবেন। শুক্র ও শনিবার বিকালে করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে। এরপর থাকবে তার গানের পরিবেশনা। শিষ্য-অনুরাগীদের পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীরাও তার গান গাইবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া গণমাধ্যমকে বলেন, শাহ আবদুল করিমের গান মানুষের মনে আলোড়ন তোলে এবং শুভ-সুন্দরের পথ দেখায়। নতুন প্রজন্ম যেন তাকে চিনতে ও জানতে পারে, সেই লক্ষ্যেই এ উৎসব।
২০০৬ সাল থেকে এ উৎসব আয়োজন করা হচ্ছে। উৎসবকে ঘিরে উজানধল গ্রামে ভক্ত-অনুরাগীদের পদচারণে মুখর হয়ে ওঠে।
১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর মারা যান তিনি।