ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত
ছবি: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর। ছবি: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে। পার্কিংয়ের অনুমতি নিয়ে সৃষ্ট সংকট সমাধানের প্রত্যাশায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পর ঢামেকে অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সিটিজেন জার্নালকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর।

তিনি বলেন, ‘আমরা এতোদিন মেডিকেলের সামনে অ্যাম্বুলেন্স পার্কিং করতাম। সম্প্রতি কর্তৃপক্ষ এটি বন্ধ করে দেয়। এ কারণে আমরা ধর্মঘট শুরু করি। তবে আজ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সমস্যা সমাধানের প্রত্যাশায় ৭ দিনের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত করা হয়েছে।’

এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের অনুমতির দাবিতে ধর্মঘট শুরু করেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকেরা।

ধর্মঘটের কারণে অ্যাম্বুলেন্স সংকটে রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কেউ চার-পাঁচ ঘণ্টা, আবার কেউ সাত থেকে আট ঘণ্টা অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স পাননি। পরে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে রোগী ও মরদেহ নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন তারা।

/এসবি/