সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ে থাকা কয়েকটি চেয়ার পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হঠাৎ করে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সেখানে থাকা স্থানীয়রা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এই অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভিতরে থাকা কয়েকটি চেয়ার পুড়ে যায়।
সেলবরস ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু জানান, মুখোশধারী কয়েকজন ব্যক্তি এসে কার্যালয়ে আগুন ধরিয়ে দ্রুত চলে যায় বলে বাজারের পাহারাদারের কাছ থেকে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা জড়িত। অগ্নিকাণ্ডের পরপরই বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগুনে কার্যালয়ের কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিজের বাসায় আগুন লাগার ঘটনায় যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী