সাতক্ষীরায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– সদর উপজেলার বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান এবং ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ওই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। নাশকতা প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

/এফআর/