এক পদে ৪৯৫ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, বয়সসীমা ১৮-৬০ বছর

সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
সিটিজেন জার্নাল চাকরি ডেস্ক
এক পদে ৪৯৫ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, বয়সসীমা ১৮-৬০ বছর
প্রাণিসম্পদ অধিদপ্তর

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে কৃত্রিম প্রজনন দপ্তর, ঢাকা। প্রতিষ্ঠানটিতে এআএ টেকনিশিয়ান (ক্যাটাগরি-১) পদে ৪৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে, চলবে ৬ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

পদের নাম: এআই টেকনিশিয়ান

পদসংখ্যা: ৪৯৫ (প্রতি উপজেলায় ১জন করে)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস

অভিজ্ঞতা: কৃত্রিম প্রজনন দপ্তরের প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত কর্মরত সেবাপ্রদানকারী এআই টেকনিশিয়ানরা আবেদনের যোগ্য হবেন। সরকারি প্রতিষ্ঠানে এআই টেকনিশিয়ান হিসেবে কৃত্রিম প্রজনন কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো উপজেলায় ১০ বছরের অভিজ্ঞ প্রার্থী পাওয়া না গেলে সে ক্ষেত্রে সর্বোচ্চ অভিজ্ঞ প্রার্থীকে বাছাই করা হবে।

বয়সসীমা: ২০ নভেম্বর ২০২৬ তারিখ ১৮-৬০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সরকারি চাকরির আবেদন ফরমে অথবা সাদা কাগজে স্বহস্তে লিখিত বা টাইপকৃত জীবনবৃত্তান্ত (সিভি) আবেদনপত্র হিসেবে জমা দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা-১২১৫।

প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি
প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি

বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/