শিরোনাম

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে পাংশা উপজেলার মানুষ: এমপি হারুন

রাজবাড়ী সংবাদদাতা
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে পাংশা উপজেলার মানুষ: এমপি হারুন
ছবি: সংগৃহীত

সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য প্রথম ধাপে ১৩টি উপজেলা নির্বাচিত করেছে সরকার। এর মধ্যে রাজবাড়ীর পাংশা উপজেলাও রয়েছে এমনটি জানিয়েছেন রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মো. হারুন অর রশিদ বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় ফ্যামিলি কার্ডের বিষয়টি ছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে পাইলট উদ্যোগের আওতায় সরকার সারাদেশের ৪৯২টি উপজেলার মধ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলাকেও ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি।

জানা গেছে, পাইলট উদ্যোগের আওতায় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে সুবিধাভোগীরা প্রথম মাসের জন্য সরাসরি তাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে নগদ ২,৫০০ টাকা সহায়তা পাবেন। প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি ওয়ার্ডের ৬ হাজার ৫০০ পরিবার কিউআর কোড সংবলিত ডিজিটাল স্মার্ট ফ্যামিলি কার্ড পাবেন।

/এসআর/