পদ্মায় এবার ফেরি থেকে পড়ে গেলো বাস

পদ্মায় এবার ফেরি থেকে পড়ে গেলো বাস
রাজবাড়ী সংবাদদাতা

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে গেছে একটি বাস। শুক্রবার (৫ জুন) সকালে ‘করবী’ ফেরিতে ওঠার পর বাসটি পানিতে পড়ে যায়।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে আসা এসবি পরিবহনের বাসটি ফেরির ডালা ভেঙে নদীতে পড়ে ডুবে যায়। এসময় সময় বাসে চালক এবং হেলপার ছিলেন। যাত্রীরা আগেই নেমে গিয়েছিলেন।
গোয়ালন্দের ইউএনও সাথী দাস জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে বাসডুবির পর ফেরিঘাটে উৎসুক জনতা ভীড় জমায়। তাদের নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইন-শৃঙ্খলা বাহিনী।
বেলা ১১টার দিকে নদী থেকে বাসটি তোলার জন্য দুর্ঘটনাস্থলে এসে পৌঁছে উদ্ধারকারী জাহাজ হামজা।
গত ২৫ মার্চ এ ঘাটেই ফেরির পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় বাসের চালকসহ ২৬ জনের মৃত্যু হয়। এর পর থেকে ফেরিতে ওঠার সময় সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

৪০ যাত্রীসহ পন্টুন থেকে পদ্মায় পড়ে গেলো বাস