শিরোনাম

৪০ যাত্রীসহ পন্টুন থেকে পদ্মায় পড়ে গেলো বাস

নিজস্ব প্রতিবেদক
৪০ যাত্রীসহ পন্টুন থেকে পদ্মায় পড়ে গেলো বাস
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে নদীতে পড়ে গেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস উল্টে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলো। পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি নদীতে পড়ে যায়।

এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে।
এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ইতোমধ্যে উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/এসএ/