স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে বহিষ্কার ছাত্রদল নেতা

পিরোজপুর সংবাদদাতা

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দের স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরির অভিযোগ উঠেছে নাদিম মাহমুদ নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নাদিম মাহমুদ নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে নেছারাবাদ ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক নাদিম মাহমুদকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে সাংগঠনিক কোনও ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত শুক্রবার নেছারাবাদ উপজেলার দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির জন্য রাখা ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নাদিম মাহমুদের বিরুদ্ধে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নাদিম মাহমুদ ও তার দুই বন্ধু বিদ্যালয়ে গিয়ে নেওয়া দুধের ৩০ প্যাকেটের মধ্যে ২৭ প্যাকেট ফেরত দেন বলে জানা গেছে। এ সময় নাদিম দুধ নেওয়ার কথা স্বীকার করে বলেন, তারা তিন প্যাকেট দুধ খেয়েছেন।

পিরোজপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, ২ ককটেল উদ্ধার