আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের লোগো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি অফিসার-এমআইএস পদে জনবল নেবে। ১৮ নভেম্বর থেকেই আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি

পদের নাম: অফিসার-এমআইএস

বিভাগ: সিপিভি-রিটেইল আইআরএম (ইও-পিও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৬

/জেএইচ/