গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

গাজীপুর সংবাদদাতা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় শ্রমিকরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকায় এসব ঘটনা ঘটে।
এর আগে, এদিন সকাল থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে মালেকের বাড়ি এলাকায় পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হলেও পরে বিভিন্ন দিক থেকে আবারও সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
এদিকে, সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাওজোড় ও বাংলাবাজারসহ কয়েকটি স্থানে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন।
এদিকে, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ