শিরোনাম

গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পটুয়াখালী সংবাদদাতা
গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
মশাল মিছিল। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার আমরামবাগ এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে তারা মিছিলটি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ছাত্রলীগের কর্মী আবু সাঈদ তামিমের নেতৃত্বে মশাল মিছিলটি করা হয়। মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, আমরা মিছিলের কথা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/