জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জামায়াতে ইসলামীর লোগো

দেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ নভেম্বর) রাতে জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

এতে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়। আমন্ত্রণপত্রে বলা হয়, দেশে চলমান শ্রমিক আন্দোলন বিষয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

/জেএইচ/