মামুন ও নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ও বিএনপি জোট প্রার্থী নুরুল হক নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনকে গলাচিপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩নং চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক ও বিএনপি জোট প্রার্থী নুরুল হক নুরের সমর্থকদের মিছিল মুখোমুখি হয়। এসময় মিছিলটি অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মারুফ, অজিত, ওয়াজিব, বায়েজিদসহ ১৫ জন আহত হয়েছেন।
গলাচিপা থানার ওসি জিল্লুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।